মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বিএনপির পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

বরিশালে বিএনপির পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বরিশাল মহানগর সহ বিভাগের ৬ জেলায় বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি’১৭- এর হাল নগাদ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল নগরের সদররোডস্থ বিএনপি’র দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

সাংগঠনিতক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ্, হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন, কাজী রওনুকুল ইসলাম রনক সহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ।

সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন গণমাধ্যমকে বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে সকলস্থরে সদস্য সংখ্যা কত তা স্থানীয়ভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে। এই কর্মসূচি আমাদের ১৭ সালের হলেও, বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার কারনে তখন আমাদের এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

এসময় তিনি বরিশাল মহানগরসহ বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থরের সকল ইউনিট সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সার্বিক সহযোগীতা করার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD