শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাহমান
টিয়াখালী দোন খালের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারের স্থানীয় এবং ভাসমান প্রায় পাঁচশতাধিক ব্যবসায়িরা অবৈধ স্থাপনা উচ্ছেদের দবীতে ধর্মঘট পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ দু’টি স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদের পর পরই ব্যবসায়িরা ধর্মঘট প্রত্যাহার করে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন।

স্থানীয় ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, যে স্থানে ভাসমান ব্যবসায়িরা পণ্য লোড-আনলোড করতো সেই স্থানে মো.জাকির হোসেন এবং নসা মৃধা দুটি স্থাপনা নির্মান করে। এর ফলে বিড়ম্বনার শিকার হয় ব্যবসায়িরা। তাই ব্যবসায়ীদের দূর্ভোগ লাগবে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদের দাবিতে আধাবেলা ধর্মঘট পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবৈধ দু’টি স্থাপনা উচ্ছেদ করেছেন।

ভাসমান ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ব্যবসায়িরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, টিয়াখালী দোন খালটির তীরে দুটি অবৈধ স্থাপনা নির্মান করায়
মুক্তিযোদ্ধা বাজারে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম বাধাঁর সম্মূখীন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে খালের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, সরকারি জমি উদ্ধার এবং ব্যবসায়ীদের সুবিধার্থে অবৈধ স্থাপনা দু’টি উচ্ছেদ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD