শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ববির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৫ পরীক্ষার্থী

ববির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৫ পরীক্ষার্থী

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫জন শিক্ষার্থী । এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক (ভর্তি পরীক্ষা ২০১৯-২০) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল। তিনি জানান, বিগত বছর গুলোর তুলনায় এবছর রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে। এ বছর মোট আবেদন করেছেন ৪৯ হাজার ৯৫৬জন শিক্ষার্থী । ‘ক’ ইউনিট ( বিজ্ঞান অনুষদে) আবেদন করেছেন ২০হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ এবং গ’ ইউনিটে ৬হাজার ১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর পাশাপাশি বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১শিক্ষার্থী। উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি,‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি । সর্বমোট তিনটি ইউনিটে ১৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, গত পহেলা সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহনে আবেদন করার শেষ সময় ছিল । ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ১ লা অক্টোবর থেকে প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন । উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ভিজিট করুন www.admission.eis.bu.ac.bd তে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD