মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৮

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৮

Sharing is caring!

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে হেলপাড় নিহত হয়েছেন। পাশাপাশি এ দুর্ঘটনায় কম-বেশি ৮ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে দিকে রহমতপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সংলগ্ন মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত যুবক রেদওয়ান (১৮) গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার বাসিন্দা ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, ‘বিএমএফ পরিবহন কোম্পানির বাসটি যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো।

পথিমধ্যে মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার পল্লীবিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন সড়কে অপর একটি যানবাহনকে অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পার্শবর্তী খাদের মধ্যে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের নীচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হয়। তাছাড়া ৮ জনের মত যাত্রী কমবেশি আহত হয়। এদের মধ্যে ২ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD