বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ!

বরিশালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ!

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে স্বজনরা বিক্ষুব্দ হয়ে পরলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হাসপাতাল ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকাল সোয়া ৮ টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারী ওয়ার্ডে সুলতানা নামের এক রোগীর মৃত্যু হলে স্বজনরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হট্টগোল বাধান। তারা ৫ম তলায় চিকিৎসকের রুমের সামনে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তৃতীয় তলার সেবিকার রুমের কাগজপত্র ফেলে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মৃতের স্বজন জাহাঙ্গীর ও আজিজ জানান, গত ২৭ আগষ্ট বরিশালের হেমায়েত উদ্দিন ডায়বেটিক হাসপাতালে বরিশাল সদর উপজেলার চর কাউয়া এলাকার বাসিন্দা বসির খানের স্ত্রী সুলতানা (৩২) গর্ভবতী অবস্থায় ভর্তি হন। ওই দিনই সেই হাসপাতালে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এরপর সেখান থেকে চলে যাওয়ার ৪/৫ দিনের মধ্যে সুলতানা হঠাৎ করে অসুস্থ বোধ করলে রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। যেখান থেকে গত ১৫ সেপ্টেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারী-৩ ইউনিটে ভর্তি করা হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮ টায় হঠাৎ করেই সুলতানা মৃত্যু বরণ করেন। কিন্তু গতকালও সুলতানা সুস্থ ছিলো, হাটাচলা করছিলো। তাদের অভিযোগ বারবার বলার পরও সুলতানার যথাযথ খোজ-খবর নেননি দায়িত্বরত চিকিৎসকরা। তবে শেবাচিম হাসপাতালের চিকিৎসকদের মতে এ রোগী আগে থেকেই সঙ্কটাপন্য অবস্থায় ছিলো। তার যথাযথ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে শেবাচিম হাসাপাতালে। এদিকে কোতোয়ালি মডেল থানার এসআই শাহ জালাল বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্দ হয়ে ওঠে। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্বজনরা মৃতদেহ নিয়ে গেছেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD