সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমেরিকায় নৌকায় আগুন লেগে ২৫ জন নিহত

আমেরিকায় নৌকায় আগুন লেগে ২৫ জন নিহত

Sharing is caring!

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের একটি নৌকায় ভয়ঙ্কর অগ্নিকা-ে ২৫ জন ঘুমন্ত যাত্রী নিহত হয়েছে। সোমবার ভোরে ক্রুজ দ্বীপের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, নৌকায় থাকা প্রোপেন থেকেই আগুনের উৎপত্তি।

নৌকায় থাকা মাত্র ৫ জন ছাড়া অধিকাংশ যাত্রীই জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। 

সান্তা বারবারার শেরিফ বিল ব্রাউন সাংবাদিকদের জানিয়েছেন, ৭৫ ফুট লম্বা কনসেপশন নামে ওই স্কুবা  নৌকায় ভোর সোয়া তিনটা নাগাত আগুন লেগে যায়। নৌকাটিতে মোট ৩৯ জন ছিলেন। ঘুমিয়ে থাকার কারণে অধিকাংশ যাত্রীই নৌকা থেকে রেব হয়ে আসতে পারেনি। তবে ৫ জন ক্রু ডেকে থাকায় তারা বেঁচে যায়। সমুদ্রে ঝাঁপ দেয়ার কারণে তারা বেঁচে যায়। 

বিল ব্রাউন আরও জানিয়েছেন, ৮টি মৃতদেহ সমুদ্রের ৬০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লেগে নৌকাটি একেবারে উল্টে যায়। ক্রুদের মৎসজীবীরা উদ্ধার করে। তবে ক্রুরা কেন যাত্রীদের ঘুম থেকে ডেকে তুলতে ব্যর্থ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

তবে, ক্যালিফোর্নিয়ার উপকূল রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হঠাৎ আগুনের ঘটনায় যাত্রীরা নৌকা থেকে বেরিয়ে আসনে পারেননি।  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD