ক্রাইমসিন ডেক্সঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাজল গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম শান্ত।
সমাজসেবায় নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্ব কাজল গ্রামেই বেড়ে উঠেছেন। যদিও তার নিজ বাড়ি গলাচিপা সদর ইউনিয়নে, তবে শৈশব ও বেড়ে ওঠা কেটেছে নানা বাড়িতে।
স্বভাবগতভাবে শান্ত, বিনয়ী ও অমায়িক হওয়ায় তিনি এলাকায় সবার কাছে পরিচিত একজন প্রিয় মানুষ। সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ মনোযোগ দিয়ে শোনেন।
বর্তমানে তিনি গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ক্রাইমসিন২৪.কম-এর ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক সকালের বার্তা পটুয়াখালী জেলা প্রতিনিধি, ন্যাশনাল প্রেস সোসাইটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সাবেক পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তার মাঝে নেই কোনো অহংকার। সাধারণ পরিবারে বেড়ে ওঠার কারণে তিনি মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করতে পারেন।
সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত বলেন,
“জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করবো।
আমার কাছে অর্থ নেই, তবে সাধারণ মানুষ যদি নিজ উদ্যোগে আমাকে বিজয়ী করতে পারেন, তাহলে আমি ছয় মাসের মধ্যে চরকাজল ১ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ও সুস্থ সমাজে পরিণত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ব্যর্থ হলে ক্ষমতা ছেড়ে দেব।”
তিনি আরও বলেন,
“অনেক জনপ্রতিনিধিকে দেখেছি সাধারণ মানুষের কথা শুনতে চান না, বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান।
আমি সেই অবস্থার পরিবর্তন করতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই।”