মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১২ ই এপ্রিল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে উজিরপুর হারতা বাজারে আল হামিম জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মুখে এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারতা সাব-শাখার ব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার রোড শাখা, বরিশালের এজিএম ও ম্যানেজার মোঃ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের জোনাল ইনচার্জ (এডিসি)মোঃ আমিনুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম অংশ।
পূবালী ব্যাংক গ্রাহকদের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের ক্যাম্পিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে নগদ অর্থের লেনদেন কমবে, মোবাইল ব্যাংকিং, কিউআর কোড পেমেন্ট ও অন্যান্য ডিজিটাল সেবার বিষয়ে সচেতন করা হবে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনের মাধ্যমে উজিরপুরে ক্যাশলেস লেনদেন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।