মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সদর থানা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের কমিটি গঠন কে কেন্দ্র করে পোর্ট রোড শহীদ জিয়াউর রহমান পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্র দখলে নিতে ফের বেপরোয়া হয়ে উঠেছে একটি কুচক্রী মহল ।
ঘটনা সূত্রে জানা যায় , তথাকথিত হাইব্রিড বিএনপির নামসর্বস্ব কিছু পাতি নেতার ছত্রছায়ায় ইদানীংকালে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান দিচ্ছে খান হাবিব এবং নিরব হোসেন টুটুলের লোকজন ।
নিরব হোসেন টুটুল এবং খান হাবিবের রাজনৈতিক কোন্দলের উত্তাপ বিগত দিনে পোর্ট রোডের ব্যবসায়ীক সুনাম ও ঐতিহ্যের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে বলে মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য আড়ৎদার ।
রাজনৈতিক পটপরিবর্তনের ফলে নিরব হোসেন টুটুল এবং খান হাবিব গং পালিয়ে গেলেও তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুবিধা নেয়া দালাল ও চাটুকারের দল বর্তমানে পোর্ট রোড শহীদ জিয়াউর রহমান পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্রে বিগত দিনের ন্যায় ফের নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে বিভিন্ন মাধ্যমে জোর গুঞ্জন শোনা যাচ্ছে ।
বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের নামে পোর্ট রোড পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্রের জমি ক্রয় করা হলেও অবৈধ ভাবে জোরপূর্বকভাবে মৎস্য অবতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কুক্ষিগত করে নেয় নিরব হোসেন টুটুল ।
পরবর্তীতে টুটুলের সাম্রাজ্যে ভাগ বসাতে সক্রিয় হয় খান হাবিব । উভয় পক্ষের রেষারেষিতে বিগত দিনে পোর্ট রোডে প্রায়ই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান ছিলো । ইদানীংকালে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের সমন্বয়ে বরিশাল সদর থানা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের কমিটি গঠন কে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান কামাল এবং বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের অতি উৎসাহী কিছু কর্মী সমর্থক কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃত্বের নির্দেশনাকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় ।
এছাড়াও ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান কামাল সম্পর্কে খান হাবিবের ভাই বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় ।
মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন জিয়া পরিবারের ভ্যানগার্ড রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বরিশাল বিএনপির অবিসংবাদিত নেতা বরিশাল সদর পাঁচ আসনে ধানের শীষের কান্ডারী জনগণের প্রত্যক্ষ ভোটে বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব এ্যাড মজিবর রহমান সরোয়ার সহ বরিশাল মহানগর বিএনপির বিপ্লবী আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জুলাই যোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া স্বাক্ষরিত বরিশাল সদর থানা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয় ।
এরই ধারাবাহিকতায় অদৃশ্য খুঁটির জোরে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে পোর্ট রোডে বিক্ষোভ মিছিল বের করে দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করার দুঃসাহস প্রদর্শন করতে দেখা গেছে ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান কামাল ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের পদধারী নেতৃবৃন্দকে ।
অসহায় নিরীহ ব্যবসায়ীদের প্রাণের দাবী , তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট অতিদ্রুত এই অচলাবস্থার অবসান ।