বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সারাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত থাকা অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর, মুন্সীগঞ্জ এর যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মার্চ ২০২৬ইং তারিখ দুপুরে পটুয়াখালী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব।

এসময়  ঢাকা জেলার দোহার থানার চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত  আসামী মো, রিয়াজুল ইসলাম, পিতা সেলিম বেপারী, সাং- আন্তা, থানা দোহার জেলা ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনার বিবরনে জানা যায়, বাদী এবং অভিযুক্তগন পাশাপাশি বসবাসকারী সীমানার বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

ঘটনার দিন গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে বীরদর্পে চলে যায়।

ভিকটিমের ডাক চিৎকার শুনে আসেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রী নিজে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় ।

কিন্তু র‌্যাব-৮ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে  অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাদের  গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় গ্রেফতারকৃত আাসামীকে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান।

পটুয়াখালী কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ দৈনিক আলোকিত একাত্তর সংবাদের পটুয়াখালী জেলা প্রতিনিধিকে জানান প্রতিদিনের ন্যায় আমাদের এ  ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD