বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
এ সময় বিদায়ী প্রশাসক মাহফুজুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনিযুক্ত প্রশাসক বিলকিস জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানাতে তার নিজ বাসভবনে যান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) তারেক আল ইমরান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।