সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)।
১৬ই মার্চ সোমবার সকাল ১১ঘটিকায় বরিশাল নগরীর হাসপাতাল রোডে অবস্থিত নাজির মহল্লার মনোয়ারা মঞ্জিলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব এ. কে. এম.আখতারুজ্জামান তালুকদার (মামুন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. জাফর আলী সিকদার এবং সহ-সভাপতি এস. এম. বাবুল আকতার।
এসময়ে সহ-সভাপতি কাজল হোসেন,আব্দুল্লাহ আল ফয়েজ,সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন খলিফা,দপ্তর সম্পাদক আবির হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান।
সভাপতিত্ব করেন বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. রুহুল আমিন।
আয়োজকরা জানান, ঈদ-উল-ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।সর্বমোট ৪০ জন ব্যক্তির মাঝে এই ইদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।