মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশাল আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিল সোমবার রিচমার্ট রেস্টুরেন্টে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এ্যাড বিলকিস আক্তার জাহান শিরিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জুলাই যোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম , মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো , এম ইলিয়াস আলী , চৌধুরী আলম সহ বিগত দিনে স্বৈরাচারী খুনী ভোটচোর মাফিয়া হাসিনার জালিম শাহীর পতনের আন্দোলনে গুম খুনের শিকার অসহায় নিরীহ বিএনপি নেতাকর্মীদের রূহের মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।

এ সময় তারুণ্যের অহংকার বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিলে উপস্থিত প্রায় দুই শতাধিক জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্যবৃন্দ মহান আল্লহর দরবারে ফরিয়াদ জানান । অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রদলের সোনালী ফসল আহমাদ জাকি অনুপম ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD