বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আত্মশুদ্ধি এবং সংযমের মাস পবিত্র মাহে রামাদান উপলক্ষে নবীপ্রেমী সংগঠন দাওয়াতুর রিসালাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৭ই রামাদান শনিবার দিনব্যাপী ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা এবং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া বাজার রোড মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ রূহুল আমীন হুজুর ।

প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থক করে তোলেন সরকারী বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন জামে বাইতুল মুকাররম জামে মাসজিদের খতিব শামসুল আলম হুজুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপজেলা ভোলার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হাই আল হাদী ।

এ সময় চেতনায় বদর এবং মুসলীমদের করণীয় শীর্ষক দাওয়াতী আলোচনা উপস্থাপন করেন দাওয়াতুর রিসালাহ ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শিহাব উদ্দিন হুজুর ।

পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বরিশাল শহরের বিভিন্ন মাদরাসা থেকে আগত ক্বুরআনের পাখিরা । পাশাপাশি ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বরিশাল শহরের বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আগত জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীবৃন্দ ।

উভয় প্রতিযোগিতায় প্রায় ৫০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন । বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট মহামূল্যবান কিতাব সহ সনদপত্র প্রদান করা হয় ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসাতুল ওয়াফী বরিশালের মুহতারাম উসতায আব্দুল্লাহ আল মামুন হুজুর ।

এই দ্বীনি মাজলিসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাওয়াতুর রিসালাহ ফাউন্ডেশনের স্বনামধন্য চেয়ারম্যান বিশিষ্ট দায়ী বাবুগঞ্জ কলেজ গেইট বাইতুল আমান জামে মাসজিদের সম্মানিত খতিব এবং ইমাম হাফেজে ক্বুরআন মুজিবুর রহমান হুজুর ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD