বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে ১ দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০৪ মার্চ) সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি কাউছার হামিদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার মোঃ মনিরুজ্জামান, এলটি, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল এবং স্কাউটার মোঃ আঃ ছত্তার এলটি সহযোজিত সদস্য বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্কাউটস সম্পাদক মো.ফখরুল ইসলাম, কমিশনার আবুল বাসার খান এএলটি, কোষাধ্যক্ষ নূরুল হক, সহ সভাপতি মা মা নৈ এএলটি, মিজানুর রহমান এএলটি, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন, শাহিদা পারভীন, সংযোজিত সদস্য নজরুল ইসলাম, পিএস এওয়ার্ড প্রাপ্ত স্কাউটার হিজবুল্লাহ ও ঐশি এবং উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫০ জন প্রশিক্ষণার্থী শিক্ষকগন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার স্কাউটার মোঃ মনিরুজ্জামান বলেন, আজ এই ৫০ জন প্রশিক্ষণার্থী শিক্ষক এই কোর্স সম্পন্ন করে আগামীতে ৫ দিন ব্যাপী বেসিক কোর্স করার যোগ্যতা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, খুব শীঘ্রই বরিশাল আঞ্চলিক স্কাউট’স এর আয়োজনে তাদের বেসিক কোর্স করানো হবে।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি কাউছার হামিদ বলেন, স্কাউটিং একটি স্বেচ্ছাসেবী এবং সম্মানজনক কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং এর কার্যক্রম গতিশীল করে উপজেলার স্কাউট উন্নয়নে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD