মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ

কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় কাওসার (২৭) নামের এক বিএনপির সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে বাচ্চু সিকদার নামের এক আওয়ামীলীগের সমর্থকের বিরুদ্ধে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি)সকাল দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত কাওসারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সে পূর্ব হাজীপুর গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে।

আহত কাওসার বলেন, সকাল দশটার দিকে সে প্রয়োজনীয় কাজে হাজীপুর বাজারে আসেন। এসময় আওয়ামীলীগের সমর্থক বাচ্চুর সঙ্গে তার দেখা হয়। পরে তারা দুজনে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতি নিয়ে তর্কে জড়ান।

এক পর্যায়ে বাচ্চু দাবি করেন আওয়ামীলীগের দয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারতোনা। কাওসার এমন কথার প্রতিবাদ জানালে বাচ্চু তাকে কিছু বুঝে ওঠার আগেই মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে ফের তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে বাচ্চু বলেন, রাজনীতির বিষয়ে তার সঙ্গে আমার কোন আলোচনা হয়নি। তবে সে আমার সঙ্গে প্রচন্ড রকমের খারাপ ব্যবহার করেছে। এ কারনে তার সঙ্গে আমার হাতাহাতি হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি রবিউল ইসলামের সঙ্গে সঙ্গে বার বার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব করেননি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD