মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় দূধর্ষ চুরি

কলাপাড়ায় দূধর্ষ চুরি

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযোগ করেন কলাপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের সম্প্রতি সড়কের বাসিন্দা ভুক্তভোগী জসিম হাওলাদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমিরা, সুকেস সহ সকল আসবাবপত্র এলোমেলো করে নগদ টাকা এবং স্বর্নালংকার নিয়ে পিছনের দরজা খুলে অন্য তালা মেরে পালিয়ে যায় চোর।

ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন বাড়িতে নেই। গত সপ্তাহে আমি চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলাম। আজ বাসায় এসে দেখি সামনের তালা নেই। সেখানে ছোট একটি তালা দেয়া। কাছে গিয়ে দেখি তালা ভাঙ্গার আলামত রয়েছে।

আমি প্রতিবেশী এবং আত্নীয়দের সহায়তায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি সকল আসবাবপত্র এলোমেলো।

আলমারি ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। কলাপাড়া থানার এস আই মো. রাসেল জানান, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে কলাপাড়া থানায় একটি জিডি করেছিলেন।

ঘটনাটি শুনেছি আমি নিজে গিয়ে তদন্ত করব।লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD