মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সিক্স লেন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রোববার(২২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল চালক মোঃ নান্টু হাওলাদার (৪৮), মোটরসাইকেলে থাকা ধানখালী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সীমা আক্তার সুখি (৩৫), তার মেয়ে জান্নাতুল (৮) ও ছেলে মোঃ জোবায়েত (৬)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত এবং স্থানীয়দের সুত্রে জানা গেছে, সীমা আক্তার সুখি তার ছেলে-মেয়েকে নিয়ে ধানখালীর বাড়ি থেকে ভাড়াটিয়া মোটরসাইকেল নিয়ে কলাপাড়ায় আসছিলেন।
রজপাড়া সিক্স লেন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া