মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য

পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব গঠিত হতে যাচ্ছে মন্ত্রী পরিষদ।

এ মন্ত্রী পরিষদে পটুয়াখালী থেকে কে হবেন মন্ত্রী এ নিয়ে দলীয় নেতা- কর্মীসহ সচেতন নাগরিকদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

এ আলোচনায় সবার আগে রয়েছেন পটুয়াখালী-১ আসন (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নাম।

তিনি পটুয়াখালীর ৪টি আসনের মধ্যে সবচেয়ে বেশী ৯৩ হাজার ৯২৬ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মোঃ ফিরোজ আলম পেয়েছেন মাত্র ৫৮ হাজার ১৬১ ভোট। তিনি বিগত সরকারের সময় কয়েকবার জেল খেটেছেন।

তার বিরুদ্ধে প্রায় একডজন মামলা ছিল। এদিকে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজপথের সাহসী লড়াকু সৈনিক নেতা অনেক জেল, জুলুম নির্যাতনের শিকার টকশোতে বিগত সরকারের কঠোরতর থেকে কঠোরতর সমালোচক এবিএম মোশাররফ হোসেন।

তিনি ৫৩ হাজার ৮৮৬ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছিলেন ১ লক্ষ ২৪ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।

এ ছাড়াও আলোচনায় আছেন পটুয়াখা-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি বিগত সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের অকুতোভয় বার বার কারাভোগকারী অমানবিক নির্যাতনে হামলা- মামলার শিকার ভিপি নুরুল হক নুর’র নাম।

তিনি ভোট পেয়েছেন ৯৭ হাজার ৩২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট। উল্লেখিত রাজনৈতিক নেতৃত্রোয় এখন তারা ঢাকায় আছেন।

এ তিন নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে কে কে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ পড়বেন, তা দেখার অপেক্ষায় দক্ষিণ জনপদের পটুয়াখালীর সাধারণ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD