বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪

বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪

Sharing is caring!

বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বিভিন্ন স্থানে পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর চারজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে, একটি দোকান থেকে দুইটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধারের ঘটনায় চায়ের দোকানদারকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এবং পরে মধ্যরাতে কেশবপুর ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—কালাইয়া ইউনিয়নের রায়হান (১৭) ও ফারুক হাওলাদার (৪৫) এবং কেশবপুর ইউনিয়নের নাইম (২৯) ও সাঈদ (৩১)।

এদের মধ্যে রায়হান ও ফারুকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে জামায়াতের একটি প্রচার মিছিল চলাকালে একজন বিএনপি সমর্থক ধানের শীষের স্লোগান দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে এক জামায়াত সমর্থকের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে মিছিলে থাকা জামায়াতের কর্মী-সমর্থকরা এসে বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে ঢুকে ওই বিএনপি সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে উভয় দলের আরও নেতা-কর্মী দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে পৌঁছালে কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রায়হান নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয় একটি দোকান থেকে দুইটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয় এবং চায়ের দোকানদার সোহেলকে আটক করে থানায় নেওয়া হয়।

এদিকে একই এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ফারুক হাওলাদার নামের এক জামায়াত সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। জামায়াত নেতাদের অভিযোগ, যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে।

অপরদিকে, মধ্যরাতে কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাঈদ ও নাইম নামের দুই জামায়াত সমর্থককে মারধর করা হয়।

তাদের অভিযোগ, বিএনপি সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। আটক দোকানি সোহেল জানান, তার কাছে কোনো অস্ত্র পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি ও জামায়াতের সংঘর্ষের সময় কেউ নজর এড়িয়ে তার দোকানে রামদা রেখে যেতে পারে বলে তিনি দাবী করেন।

সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনার পরে আহত ছাত্রদল নেতা রাহয়ানের শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী সহিদুল আলম তালুকদার।

এসময় নিজ দলীয় নেতা-কর্মী ও জামায়াতে ইসলামীর কর্মীদের শান্ত থাকার জন্য আহবান জানান তিনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস বলেন, “জামায়াতের সমর্থকরা মিছিল সহকারে হঠাৎ আমাদের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় এবং ছাত্রদল নেতা রায়হানকে কুপিয়ে জখম করে।

তারা ইচ্ছাকৃতভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ফারুক হাওলাদারের ওপর হামলার ঘটনায় আমি জড়িত নই, এ বিষয়ে আমি কিছুই জানি না।” জামায়াতের সমর্থক শাহিন বলেন, “আমরা নির্বাচনী ক্যাম্পের ধারেকাছেও যাইনি।

বরং দোকানের কাছে দাঁড়িয়ে থাকা আমাদের কয়েকজন কর্মীকে বিএনপির লোকজন হামলা চালিয়ে আহত করেছে।”

এ বিষয়ে কোনো পুলিশ কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ সূত্র জানায়, বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং কালাইয়া ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD