মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা

গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহাসিক জনসভায় ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন গণ অধিকার পরিষদ’র উচ্চতর সদস্য পটুয়াখালী ৪ ট্রাক প্রতিকের প্রার্থী রবিউল হাসান।

এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির কলাপাড়া উপজেলা সভাপতি মো.আমজাদ হোসেন, এবং ইসলামি শাসন তন্ত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার সাবেক আমির মাওলানা মুফতি হাবিবুর রহমানও বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

রবিবার(০৮ ফেব্রুয়ারী) কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থীর নির্বাচনী বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারা।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলাপাড়া রাঙ্গাবালী ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, মহিপুর থানা বিএনপির সভাপতি আ.জলিল হাওলাদার ও অন্যান্য ইসলামি দলের নেতৃবৃন্দ।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন’র সঞ্চালনায় অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বিএনপি নেতা বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম মহসিন, জেলা ছাত্রদল নেতা জাকারিয়াসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামি শাসন তন্ত্র আন্দোলনের সাবেক উপজেলা আমির মাওলানা মুফতি হাবিবুর রহমান বলেন, আমি পাখা প্রতিক নিয়ে গত সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন করেছি। কিন্তু অন্য দল থেকে ভাড়া করে এনে একজনকে প্রার্থী করা হয়েছে।

যা ত্যাগী কর্মীরা মেনে নিতে পারেনি। তিনি আরও বলেন, আজ আমার সাথে ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলার সাবেক সহ সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, এডভোকেট জেড এম কাওসার, মাওলানা আসাদুজ্জামান সহ পাঁচ শতাধিক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছি।

কলাপাড়ার উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেনকে জয় যুক্ত করবেন এই প্রত্যাশা করছি।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও ট্রাক প্রতিকের প্রার্থী রবিউল হাসান বলেন, গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল। এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য এবিএম মোশাররফ হোসেন এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তাই ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন বলেন, কুয়াকাটা, পায়রা বন্দর সহ দেশের উন্নয়ন করতে এবিএম মোশাররফ হোসেনকে দরকার।

তাই দল মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে মিলিত হয় নেতাকর্মীরা।

এর আগে কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। একসময় উপজেলা প্রশাসন মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD