সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষদিকে। তবে শেষদিকে দলীয়।হাইব্রিড প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচারণা ।
দিন নয় রাত নয় সারাদিন ভোটের মাঠে একটি ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে বরিশাল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রবিবার সকাল সাড়ে ৯ টায় গৌরনদী উপজেলার নলচিড়ার কলাবাড়ি খ্রীস্টান কমিউনিটির সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী লিফলেট বিতরন করেন।
এরপর সকাল সাড়ে ১০ টায় খাঞ্জাপুরের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় এলাকায় জনসংযোগ খাঞ্জাপুরে ইউনিয়ন পরিষদের সামনে মাঠে জনসংযোগ সভা করেন।
বিএনপির হাইব্রিড প্রার্থীদের মধ্যে তিনিও একজন।
শেষ সময়ে লক্ষ করা গেছে এবার নির্বাচনে আটঘাট বেঁধে প্রচারে নেমেছে বিএনপির হাইব্রিড নেতারা। সকাল থেকে রাত পযন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
নির্বাচনী গনসংযোগের অংশ হিসেবে হাটে-ঘাটে ভোটারদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন, পথসভা ও উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, শিক্ষার মান উন্নত করা, মাদকমুক্ত সমাজ গড়া সহ নানা প্রতিশ্রুতি।