মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন

ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রবিউল হাসানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার(০৮ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও ট্রাক প্রতিকের প্রার্থী মো. রবিউল হাসান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি ও গণঅধিকার পরিষদ।

সেই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪ আসনে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পটুয়াখালী-৪ আসনের সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গে কাজ করবে।

এ সময় নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালটে পৃথক প্রতীক থাকলেও মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন তিনি।

এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়; বরং কলাপাড়া-রাঙ্গাবালীর মানুষের প্রত্যাশা পূরণ ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার। গণ অধিকার পরিষদের প্রার্থী সংবাদ সম্মেলনে আরও বলেন, পটুয়াখালী-৪ ও পটুয়াখালী-৩ আসনে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে শক্তিশালী জনভিত্তি তৈরি করা হবে।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণমূলক ও উন্নয়নমুখী জনপদ গড়ে তোলাই এই ঐক্যের লক্ষ্য। এ সময় সাংবাদিক উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম অন্তর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচছা জানান। এবিএম মোশাররফ হোসেন বলেন, গণ অধিকার পরিষদ আমাদের সাথে শুরু থেকেই যুগপৎ আন্দোলন করে এসেছে।

আজকে তাদের এ সমর্থন আমাদের জন্য অনুপ্রেরণা জোগাবে। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম মহাসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং কলাপাড়ায় কর্মরত মিডিয়াকর্মীরা।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD