বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
নুর–হাসানের কোলাকুলি, রাজনীতিতে চমক

নুর–হাসানের কোলাকুলি, রাজনীতিতে চমক

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর পটুয়াখালী–৩ আসনের রাজনীতিতে এক অভাবনীয় দৃশ্যের জন্ম হলো।

দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ভুলে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন প্রকাশ্যে কোলাকুলি করেন।

তারা বসেছিলেনও পাশাপাশি।

পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী।

যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় বৈধতা দেওয়া হয়। ঘোষণার পরপরই দুই প্রার্থী একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, যাচাই-বাছাই শেষে পটুয়াখালী–৩ আসনে নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ মোট পাঁচটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুল হক নুর বলেন, নির্বাচনি কার্যক্রম মাত্র শুরু হয়েছে। এ আসনের জনগণ আমার সঙ্গে রয়েছেন। আমি নির্বাচিত হলে গলাচিপা ও দশমিনাকে সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে তুলব।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, গলাচিপা ও দশমিনার মানুষের জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি।

এলাকার সাধারণ মানুষের ইচ্ছা ও সমর্থন থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

উল্লেখ্য, পটুয়াখালী–৩ আসনটি ঘিরে আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে এবং দুই চিরবৈরী নেতার প্রকাশ্য সৌহার্দপূর্ণ আচরণে এ আসনের নির্বাচনি লড়াই যে আরও উত্তপ্ত ও কৌতূহলোদ্দীপক হয়ে উঠবে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD