রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশাল-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান’র নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও খেলাফত মজলিসের বরিশাল (পূর্ব) জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন কামাল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, হিজলা উপজেলা আমির অধ্যাপক নুরুল আমিন ও কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জব্বার বলেন, দেশে সুষ্ঠ নির্বাচনের জন্য পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি।

এ ব্যাপারে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। তাছাড়া এই রিমোট এলাকায় আমি দীর্ঘদিন যাবত কাজ করায় দুর্নীতি ও চাঁদাবাজ বিরোধী জনতার মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD