বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে সতেরো বছর পর জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত

পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে সতেরো বছর পর জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

দেশের বৃহত্তর একটি দল বি এন পির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাস এর কর্মী সভা পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

গত( ২৫ শে নভেম্বর) রোববার সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ সতেরো বছর প্রতিক্ষার পর পটুয়াখালী জেলা জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে পটুয়াখালী জেলা বি এন পির সংগ্রামী সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বি এন পির সংগ্রামী সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ আইনজীবী মজিবুর রহমান টোটন।

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জাসাসের পটুয়াখালীর শিল্পী দের জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব লোকমান হোসেন মৃধা।সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা জাসাসের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কবি, সাংবাদিক কাইয়ুম উদ্দীন জুয়েল, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমরুল আহসান।

সম্পুর্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ রাহাত।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জাসাসের কর্মীদের শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর আদর্শ তুলে ধরা এবং তারেক রহমানেগর ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেয়ার আহবান জানান।

আলোচনা শেষে পটুয়াখালী জেলা জাসাসের সাবেক শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় জেলার নেতাকর্মী সহ সুশিল সমাজ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD