বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব….এবিএম মোশাররফ হোসেন

দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব….এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে সকলকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার অরকা পল্লীতে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবায় যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে একথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, জনগণই দেশের শক্তি। তাদের কল্যাণে কাজ করতেই আমাদের রাজনীতি।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সে অধিকার নিশ্চিত করতেই যুবদলের এই উদ্যোগ। ভবিষ্যতেও কলাপাড়া বিএনপি এবং শাখা সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

(২৫ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্যসেবা সহজ করতে যুবদলের এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লী, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার প্রমুখ।

দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা ডায়াবেটিস, রক্তচাপ, সর্দিজ্বর, চর্মরোগসহ নানা সমস্যা যাচাই করে চিকিৎসা পরামর্শ দেন।

পরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য যুবদলের এই কর্মসূচি মানবিকতার উজ্জ্বল উদাহরণ বলে জানিয়েছেন চিকিৎসাসেবা গ্রহণকারীসহ সাধারণ মানুষ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD