বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন

উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ভিত্তিক মেট (আবহাওয়া) ক্লাব ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, সেইভ দ্য চিলড্রেন ও রাইমস-এর কারিগরি সহযোগিতায়, উন্নয়ন সহযোগী সংস্থা জাগোনারী-এর বাস্তবায়নে শিশুদের দুর্যোগ ও আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত এ মেট ক্লাবের উদ্বোধন করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান (রু. দা.), কলাপাড়া রাডার স্টেশন ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার শরীফ, এবং জাগোনারীর মানবসম্পদ ও প্রশাসন সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসতাক জাহান, ধুলাসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক-অভিভাবক, সাংবাদিক, সিপিপি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু।

তিনি মেট ক্লাবের উদ্দেশ্য, পটভূমি ও দুর্যোগের আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। সেইভ দ্য চিলড্রেন-এর অফিসার সনজিতা হালদার এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের লক্ষ্য ও সংস্থাটির কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট অফিসার কিশোর কুমার দাস। আলোচনায় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই।

এজন্য শিশুদের তথ্যভিত্তিক ও প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করতে হবে। তারা মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে কমিউনিটিকে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা অর্জনে এগিয়ে আসতে হবে।

এই আবহাওয়া ক্লাব শিশুদের মেধা বিকাশের এক সময়োপযোগী উদ্যোগ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও এন্টিসিপেটরি অ্যাকশন বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD