বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি

চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটির টাকা পেতে বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী বরাবর এসডিএফ,এসসিএমএফ প্রকল্পের কর্মীদের স্মারকলিপি।

চাকুরিতে কেউ পাড় করেছেন এক যুগ, কেউ-বা দেড় যুগ। বয়সের অর্ধেকটা শেষ করে হঠাৎ ঘোষনা দেয়া হলো নতুন প্রজেক্টে পুরাতন কর্মী দের নেয়া হবে না।

তার উপর মরার উপর খড়ার ঘা তাদের বেতন থেকে কেটে রাখা যা এসডিএফ হেড অফিসে জমা রাখা প্রফিডেন্ট ফান্ড এবং গ্রাচুয়িটির টাকা পাওয়া নিয়েও দেখা গিয়েছে অনিশ্চিয়তা।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশালে ক্লাস্টার ফ্যাসিলিটেটর পদে এক যুগ ধরে কাজ করছেন রুমা আক্তার।

পরিবারে কর্মক্ষম ব্যাক্তি না থাকায় লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে ২০১২ সালে নিয়োগ পেয়েছেন তিনি। পরিবারে স্বচ্ছলতা ফিরলেও হঠাৎ চাকরি মেয়াদ শেষ হওয়া এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি না পাওয়ায় অনিশ্চিয়তার কারনে হতাশায় দিন কাটছে তার।

শুধু রুমা আক্তার নয়, চাকরি হারানোর এমন শংকায় আরো ৩’শর অধিক ব্যাক্তি। বিষয়টি নিয়ে রোববার বরিশাল শহরের কমির কুটির এলাকায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে সভা ও দুই দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ‘কয়েক দিন আগে কর্মরতদের বাদ দিয়ে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুয়িটির টাকা ফেরত না দেয়ারও পায়তারা চলছে।
তিনি আরো জানান, ‘আগামী তিনদিনের মধ্যে যদি দাবী না মেনে হয়, তাহলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD