বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা

কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক বাজারে গনসংযোগ করেছেন এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার(০২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পাইকারী কৃষক বাজারে তিনি এ গনসংযোগ করেন। এসময় তিনি পুরো বাজার ঘুরে দেখেন।

পরে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং হাসনাত আব্দুল্লাহ কৃষকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এর আগে গতকাল সন্ধ্যায় তিনি পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সমন্বয় সভায় অংগ্রহন করেন।

পরে তিনি কুয়াকাটায় শনিবার রাত্রি যাপন করেন। গনসংযোগ শেষে তিনি ভোলার সমন্বয় সভার উদ্দেশ্যে রওয়ানা দেন।

গনসংযোগে এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ও কলাপাড়া উপজেলার এনসিপির সংগঠক মাহবুবুল আলম নাঈম উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত কৃষকরা তাকে শাপলা ফুল উপহার দেন ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD