সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কুয়াকাটার বালুকাবেলায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ অক্টোবর) বিকাল ৫টায় কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন, বরিশাল বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

“জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, বরিশাল (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক, বরিশাল (যুগ্ম সচিব) মো: আহসান হাবিব,  জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপনা করেন, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল, মো: আবদুর রহিম।

অনুষ্ঠানে আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মুহাম্মদ মজিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি,  মোহাম্মদ আঃ জব্বার।

এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD