সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
বাউফলে সরকারি রাস্তা দখল করে বসত ঘর নির্মাণ ও বৃক্ষ রোপণ

বাউফলে সরকারি রাস্তা দখল করে বসত ঘর নির্মাণ ও বৃক্ষ রোপণ

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে টিনশেড বা্সত ঘর নির্মাণ ও বৃক্ষ রোপণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরের ২০তম সংশোধিত বাজেটে এ রাস্তাটিকে সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়।

এ তালিকার ৭৮ নম্বর ক্রমিক অনুসারে, ৮ নম্বর ওয়ার্ডের বাহির দাসপাড়া পাকা রাস্তা থেকে বেপারী বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের জন্য ১ লাখ ৩০ হাজার টাকার দরপত্র ধরা হয়।

ভুক্তভোগী রফিক হোসেন জানান, প্রায় দুই যুগের ও অধিক সময় ধরে তারা পরিবার পরিজন নিয়ে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন।

২০১২ সালে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সরকারি বরাদ্দে রাস্তার মাটি কেটে সংস্কার করেন।

এরপর থেকেই এটি স্থানীয়দের প্রধান যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ পাশের বাড়ির বেল্লাল হোসেন ও সিকান্দার ফরাজীর লোকজন রাস্তার মাঝখানে কলাগাছ রোপণ করেন এবং একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন।

বাঁধা দিতে গেলে তারা ভুক্তভোগীদের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। রফিক হোসেন আরও অভিযোগ করে বলেন, আমাদের বাড়িতে চারটি পরিবারে প্রায় ৬০/৬৫ জন মানুষ বসবাস করি। এখন যাতায়াতের আর কোনো রাস্তা নেই।

তারা বেড়া দিয়ে পুরো পথ আটকে দিয়েছে। এবিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের দলিল মূলে ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলেছি।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD