সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘন্টায়ও মেলেনি খোঁজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২১ ঘন্টায়ও মেলেনি খোঁজ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে আন্ধারমানিক নদীর তীরে ভীড় করেছে তার স্বজনসহ স্থানীয় মানুষ।

নিখোঁজ নুরুল ইসলামের কন্যা রুপা বলেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোতে বসা ছিলো।

এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সহ ওই অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালিয়ে কোন মাদক না পাওয়ার পরও তাকে ধাওয়া করে।

পরে নুরুল ইসলাম আত্মরক্ষার জন্য আন্ধারমানিক নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন। গতকাল বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.আবুল হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে শুক্রবার বিকাল থেকেই আমাদের ১টি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ অভিযান অব্যাহত রয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD