মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ

কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ

0-4064x3074-0-0-{}-0-12#

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

“সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন ”বাতিঘর” এর উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে খননকৃত খালের দুই পাড়ে দেড় হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর “বাতিঘর” সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এ তালের বীজ রোপণ করে।

সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, সবুজায়ন প্রকল্প ২০২৫ এর আওতায় মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর ও ইউসুফপুর গ্রামের খনন কৃত প্রায় ৮ কিলোমিটার খালের দুই পাড়ে প্রাথমিক পর্যায়ে ১ হাজার পাঁচ শত তালের বীজ রোপণ করা হয়েছে।

তিনি আরো জানান, দ্বিতীয় পর্যায়ে তিন শতাধিক কৃঞ্চচুড়া ও নয়ন চুড়া গাছ রোপণ করা হবে।সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্র উপকুল ভাগের সবুজ অরণ্য বিলীনের পথে।

বনভূমি কমে গিয়ে বিরাণ ভূমিতে পরিনত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের কারনে বৈশ্বিক পরিবেশ উঞ্চ হয়ে উঠেছে।

এ উঞ্চতা থেকে রক্ষায় সবুজায়নের কোন বিকল্প নেই। তিনি বলেন, গাছ না থাকায় পাখিরা হারিয়েছে তাদের আশ্রয় স্থল।

পথচারীরা ছায়াহীনতায় ভূগছে। এজন্য বাতিঘর সংগঠনের সদস্যরা এমন সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে।

সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি সৌন্দর্য বর্ধনও হবে। দিনভর তালের বীজ রোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘর সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ মো: শাহিন কবীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার হারুন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সদস্য পলাশ সরকার সহ আরো অনেকে।

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD