শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা

গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

আমরা চাই সবুজ পৃথিবী, ধোঁয়াশা মুক্ত আগামী এ প্রতিপাদ্য নিয়ে “গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস” উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় আভাস ও তারুণ্যের কলাপাড়ার আয়োজনে মানববন্ধন ও সভায় সভাপতিত্ব করেন তারুণ্যের কলাপাড়া’র সভাপতি রাকায়েত আহসান।

এতে অংশ নেয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মানববন্ধনে অংশ নেয়া তরুণ তরুণীরা নবায়ন যোগ্য শক্তি ব্যবহার করো, পৃথিবীকে ভালোবাসাে।

জলবায়ু রক্ষা জীবন রক্ষা, এমন প্লাকার্ড প্রদর্শন করে। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষ।

বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধির কারণে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা ক্রমশ বাড়ছে। প্লাবিত হচ্ছে উপকূলের নিম্মাঞ্চল।

তাই তাদের দাবি এখনই সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তারা।

মোয়াজ্জেম
হোসেনকলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD