বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

বরিশাল সিটি করপোরেশনের সুইপার কলোনি থেকে হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে প্রগতিশীল নাগরিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ট্রেড ইউনিয়ন নেতা একে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মহানগর সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উন্মেষ রায়, ছাত্র সমন্বয়ক সুজয় শুভ, কাজল দাস প্রমুখ।

হরিজন সম্প্রদায়ের নেতা সঞ্জীব খোকন বলেন, ‘আমাদের অন্যত্র কেউ ঘরভাড়া দেবে না। তাছাড়া সামান্য বেতনে চাকরি করি, অন্য কোথাও যাওয়ার মতো আর্থিক সামর্থ্যও নেই।

বক্তারা বলেন, গত দেড় শ বছর ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ এখন সিটি করপোরেশন তাদের উচ্ছেদের চেষ্টা করছে।

অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সুইপার কলোনির বাসিন্দা বলেন, ‘আমরা সাত প্রজন্ম ধরে ৯ নম্বর ওয়ার্ডের এই কলোনিতে বসবাস করছি। ৯টি ঘরে ২৭টি পরিবার কোনোভাবে জীবনযাপন করছি। এই কলোনি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না।

সিটি করপোরেশন মৌখিকভাবে দুর্গাপূজা শেষে এলাকা ছেড়ে যেতে বলেছে। আমরা কোথায় যাব?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD