শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।

সভায় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

উপকূলীয় অঞ্চলে ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি প্রাপ্তির দাবিতে এই কমিটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ি-এর নির্বাহী পরিচালক, চান চান।

তিনি বলেন, “উত্তরণ ও সিঁড়ি দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের ভূমিহীন জেলেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।

বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও ভূমি অধিকারে আমরা সোচ্চার।”
এ সময় ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভূমি কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন।

তিনি বলেন, “ভূমি কমিটি ভূমিহীনদের খাস জমি প্রাপ্তি ও অধিকার আদায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে। উত্তরণ প্রতিষ্ঠার শুরু থেকেই ভূমিহীনদের অধিকার আন্দোলনে কাজ করে আসছে।

১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় খাস জমির দাবিতে আন্দোলন তার জলন্ত উদাহরণ।”
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ও ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি: মো. সাবের হোসেন (সাবেক কাউন্সিলর), কুয়াকাটা পৌরসভা, সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (সাংবাদিক), অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম রাজু, আ.ছালাম সরদার ও আমেনা বেগম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হারুন-অর-রশিদ মাস্টার ও লিটন মিত্র,সাংগঠনিক সম্পাদক: মো. ইলিয়াস হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক: জাহেদুল ইসলাম সুমন ও রেবেকা সুলতানা,আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আল-আমিন ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: খালেদা বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. ফরিদ উদ্দিন বিপু, সাংস্কৃতিক সম্পাদক: মো. আনোয়ারুল হক, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: আবু এমরান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন মান্নু, মো. মনিরুল ইসলাম ও মিনারা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিশনেট প্রকল্পের কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।

এতে অর্থায়ন করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD