মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর চান্দুপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আক্কাস আলী আকন (২৭) ও তার স্ত্রী মোসাঃ মুক্তা বেগম (২০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়।

এ সময় মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাগনি জামাতা আক্কাস আলীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এঘটনায় মোসাঃ মুক্তা বেগম বলেন, আমাদের দাম্পত্য কলহ ছিল, আমরা নিজেরাই মীমাংসিত হই।

আমার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়।
এদিকে অভিযুক্ত মোঃ আবদুর রশিদ হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD