বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন

Sharing is caring!

মো. আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১আগষ্ট) দুপুর ১২টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় পেশাদার সকল সাংবাদিকদের উপস্থিতিতেএ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, দৈনিক মানবকণ্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এ.বি.এম মিজানুর রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক ইয়াকুব আলী রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু আজ এই পেশাকে চাপিয়ে দেওয়া হচ্ছে হুমকি ও ভয়ভীতির কালো ছায়ায়।

তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা করা হয়নি, এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডকে একটি নির্মম ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এবং দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

সাংবাদিকদের রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশের মাটি। এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ নয়।

সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।

তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যাকাণ্ডের বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে ভবিষ্যতে আরও সাংবাদিক হত্যার ঘটনা ঘটবে।

আমরা চাই, হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হোক। যদি তাদের দাবি অনুযায়ী দ্রুত বিচার না হয়,তাহলে তারা আরও বড় আন্দোলনের  পরিকল্পনা করছেন।

আগামী সপ্তাহে জেলা ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করতেন।

গত বৃহস্পতিবার একদল সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেন।

মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD