সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কলাপাড়ায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

কলাপাড়ায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ ইমরান জমাদ্দার (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট নামক স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক পার্শ্ববর্তী আমতলী উপজেলার টেপুরা গ্রামের মোহাম্মদ জলিল জমাদ্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম এবং এএসআই ফয়সাল হোসেনের নেতৃত্বে একটি টিম ধানখালী ইউপির নমরহাট নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।

এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD