বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এসএম ইউসুফ দফাদারকে (৬৫) গ্রেফতার করেছেন বাউফল থানা পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের গোলাবাড়ি এলাকার শাহী মসজিদ সংলগ্ন বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,এসএম ইউসুফ দফাদার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বর্তমান পৌর আওয়ামীলীগের সদস্য। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে সামনের সারিতে থেকে ব্যানার হাতে নেতৃত্ব দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তার ছবি পোষ্টসহ ভিডিও ভাইরাল হয়।

এবং গোটা শহরে সমালোচনার জন্ম নেয়। এরপরই প্রশাসনের টনকনড়ে। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে আটক করা হয়।

বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD