বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু

বরিশাল কালচারাল অফিসার অসিতের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের গতকাল (৬ ই আগস্ট) বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
সাংবাদিক ও সমাজকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয়, গত মাসের পহেলা জুলাই বরিশাল জেলা প্রশাসক বরাবর অসিতের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে, গতকাল তার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।
অসিতের নানা দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
যার প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা)  উপমা ফারিসা। উপমা ফারিসের নেতৃত্বে গতকাল শুনানির জন্য উভয় পক্ষকে তার কক্ষে ডাকা হয়। উভয়পক্ষ তাদের যথাযথ প্রমাণ তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  উপমা ফারিসা জানান,”  আমরা যে অভিযোগ পেয়েছি, তার দালিলিক প্রমাণ ও সাক্ষ্যের জন্য উভয়কে ডাকা হয়েছে, সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, অভিযুক্ত কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি সবসময় নিয়ম মেনে দায়িত্ব পালন করেছি।”। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন,” অসিত বরণ দাশগুপ্ত একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা।
বিগত দিনে সে যেখানেই কর্মরত ছিল সেখানেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্তমানে বরিশালে এসে হরিরলুট শুরু করেছেন।
একের পর এক ভুয়া ভাউচার দেখিয়ে একাডেমির ফান্ড শূন্য করছেন। একনায়কতন্ত্র প্রতিষ্ঠান চালাচ্ছেন।
 আমি একজন সাংবাদিক, আমি জাতির বিবেক, অন্যায়ের প্রতিবাদ করাই আমার কর্ম। অসিতের বিরুদ্ধে কেউ কথা বলতে ভীতসন্ত্রস্ত তাই আমি বাধ্য হয়ে নানা জায়গায় অভিযোগ দাখিল করেছি।
তারই ধারাবাহিকতায় জেলাপ্রশাসন আমাকে ডেকেছে। আমি তার বিরুদ্ধে আনিত অভিযোগের সকল প্রমাণ দাখিল করেছি।
আশা করি, তদন্ত করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। ”  উল্লেখ্য যে, কালচারাল অফিসার অসিত বরিশালে যোগদানের পরেই দীর্ঘ সময় ধরে অবৈধভাবে রেস্ট হাউজে বসবাস করছেন, যেখান থেকে সরকার ও স্থানীয় ফান্ডের রাজস্ব ফাঁকি যাচ্ছে, হল রুম ভাড়া নিয়ে নানা অনিয়ম করছেন, স্থানীয় স্থানীয় ও সাধারণ ফান্ডের অর্থ নানা প্রোগ্রামের নাম করে আত্মসাৎ করছেন, নানা ব্যক্তির নাম দেখিয়ে অর্থ তুলেছেন অথচ তারা কেউ অর্থ পাইনি অথবা অর্থ কম দেয়া দেয়া।
এছাড়াও শিল্পকলায় জনসাধারণের প্রবেশে বাধা সৃষ্টি করেছেন, নিজস্ব দেয়া তৈরি করে তাদের মাধ্যমে শিল্পকলা পরিচালিত করছেন। যার কারণে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে তাকে দেয়া নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD