শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা

কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌরসভা, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌরশাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৬ জুলাই) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলার ৪টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ। প্রধান অতিথি  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি সকল নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যার সমাধানে করনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, ভোট বা ভোটার ৩ ধরনের হয় এই ৩ ধরনের ভোটারদের কাছে যেতে হবে। তিনি আরও বলেন,  ৩টি বিষয়ের সমন্বয় সাধন করতে পারলে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব। আমাদের সময় অর্থ ও জনবলের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।

প্রার্থীর যোগ্যতা, দক্ষতা অপর প্রার্থীর সাথে তুলনা ইত্যাদির মাধ্যমে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। কোন ধরনের চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের এই দলে যায়গা হবেনা বলে তিনি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD