বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গলাচিপায় রামনাবাদ সেতুর দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন

গলাচিপায় রামনাবাদ সেতুর দাবিতে সর্বস্তরের জনগণের মানববন্ধন

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন  পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল ১০টায় গলাচিপা খেয়াঘাট ও ফেরীঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা বলেন, রামনাবাদ নদীর উপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে পারাপার হতে হয়।

বর্ষাকালে এ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, রামনাবাদ সেতু নির্মাণ হলে গলাচিপা উপজেলাকে বরিশালসহ সারাদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনা সম্ভব হবে, যা এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু, খালিদ হোসেন মিল্টন সহ আরও অনেকে। বক্তারা সরকারের প্রতি দ্রুত সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD