শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল

সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের খুনীদের সুষ্ঠু বিচার এবং অবিলম্বে গ্রেফতার সহ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচী সফল করতে বরিশাল সরকারী বিএম ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বাবু এবং সদস্য সচিব তালুকদার মোঃ সজলের নেতৃত্বে সোমবার বাদ মাগরিব বরিশাল সরকারী বিএম কলেজে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বিএম কলেজ বাস্কেটবল গ্রাউন্ড থেকে শুরু করে বিএম কলেজ মাসজিদ গেইট সংলগ্ন জিরো পয়েন্টের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয় ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে গত জুলাই আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে রাজপথের লড়াকু যোদ্ধা মামলা হামলায় জর্জরিত কর্মীবান্ধব ছাত্রনেতা তালুকদার সজল বলেন , বিগত ১৫ বছরে ছাত্রদলের ৯০ হাজার সদস্য মামলায় জর্জরিত যা এখনো চলমান অথচ বর্তমানে অদৃশ্য ইশারায় খুনীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও তাদের কে ধরা হয়না ।

প্রধান উপদেষ্টা ইউনুসের গ্রামীণ ব্যাংকের ৬ হাজার ৬শ কোটি টাকার ঋণ মওকুফ করে দেয়া হয় কিন্তু আমার গরীব অসহায় কৃষক সামান্য ঋণের বোঝা মাথায় নিয়ে কারাগারের অন্ধকারে নিক্ষিপ্ত হয় ।

ছাত্রদলের সোনালী ফসল সাম্য কে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে । আমরা এই নির্মম হত্যাকান্ডের বিচার চাই । স্বাধীন বাংলাদেশে কোন খুনীর স্থান হবেনা । পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া খুনী পলাতক নমরূদ ফেরআউনের উত্তরসূরী শেখ হাসিনার দুর্বিষহ দুঃশাসন যেমন এই দেশে চিরস্থায়ী হয়নি তেমনিভাবে দেশপ্রেমিক শাহরিয়ার আলম সাম্যের খুনী হত্যাকারীদের অস্তিত্ব বাংলাদেশে বরদাশত করা হবেনা । দেশী বিদেশী কোন ষড়যন্ত্র কে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া হবেনা ।

বরিশাল সরকারী এম কলেজ ছাত্রদল অতীতে রাজপথে ছিলো , বর্তমানে আছে , ভবিষ্যতেও রাজপথে থাকবে ইনশা আল্লহ ।

যেকোন শিক্ষাঙ্গণে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বরিশাল সরকারী বিএম কলেজ ছাত্রদল । বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক স্বাধীনতার ঘোষক সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় দেশের স্বার্থ বিরোধী সকল কর্মকাণ্ড রুখে দাঁড়িয়ে ভীনদেশী আধিপত্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে আগামী দিনে বৈষম্যবিহীন নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে বরিশাল বিএম কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD