শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী নদীর পানিতে ডুবে রাহুল সোমাদ্দার (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শুক্রবার ১৬’মে সকাল আনুমানিক সোয়া দশটার টার সময় এ ঘটনা ঘটে।

মৃত ঐ শিক্ষার্থী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রাহুল গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের বাসিন্দা বাসু দেব সোমাদ্দার এর একমাত্র ছেলে।

পারিবারিক সুত্রে জানগেছে, পড়াশোনা করার প্রয়োজনে পটুয়াখালী সদর উপজেলা ১ নং লাউকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তার পিসি মঞ্জু চন্দ্র দাস, স্বামী গোপাল চন্দ্র দাসের বাড়িতে বসবাস করতো।

গত চার মাস পূর্বে শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলের অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছিলো। স্থানীয় সুত্রে, ঘটনার দিন সকাল আনুমানিক সোয়া ১০ টার দিকে শিক্ষার্থী রাহুল নদীর পারে নেমে পা পিছলে নদীতে পড়ে যায়। এসময় একটু দুরেই খেয়ার মাঝি তার হাত ইসরা দেখে ডাকচিৎকার করলে লোকজন ছুটে আসে।

সাতার না জানার কারনে মূহুর্তের মধ্যে নদীর পানিতে ডুবে যায় শিক্ষার্থী রাহুল। স্থানীয়রা সাথে নদীতে নেমে খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় নিখোঁজের প্রায় ২ ঘন্টা পর নদী থেকে শিক্ষার্থী রাহুলকে মৃত উদ্ধার করা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

শিক্ষার্থী রাহুলের মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকায় শোকের মাতম চলছে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা এছাড়াও একমাত্র ভাইয়ের শোকে পাথর বোন। শিক্ষার্থী রাহুলের মরদেহ পোস্টমর্টেম ছাড়া সতকার করার দাবি পরিবারের সদস্য ও এলাকাবাসীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD