রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু

গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার সাগর মোল্লা (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত সাগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল (সোমবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালতা গ্রামের আসিফ খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সাগর। বাড়ির লোকজনে চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে এবং বেধড়ক মারধর করে।

পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে  (সাগর মোল্লা ) মারা যান।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD