রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকেল ৩টায় পৌর শহরের হাজী মার্কেটের ২য় তলায় দলীয় কার্যালয়ে বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল কাইউম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবদুল খালেক ফারুকী, সহ সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার,

খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা ও সাংবাদিকব্রতিন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ফিশারি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেরদাউসুল হক গাজী।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৮/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD