মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাউফল থানায় মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল ১১টায় উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাওলানা ইয়াসিন, আদাবাড়ীয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন ও যুগ্ম আহবায়ক লিটন।

ওই সময় বক্তরা জানান, ডিলার সুজন প্রতি ড্রামে ১৪ লিটার তেল কম দেন। প্রায় দেড় বছর পর্যন্ত তিনি এভাবে তৈল কম দিয়ে আসছেন।

কিন্তু তিনি হিসাব দিবেন হিসাব করবেন বলে মাসের পর মাস অতিবাহিত করেন। বুধবার বিকালে দুই ড্রাম তৈল আটকে রাখলে তিনি ট্রিপল নাইনে ফোন দেন।

পরে থানায় গিয়ে আট লক্ষ টাকা ৪০ ব্যারেল তেল আটকে রাখার অভিযোগ দেন। স্থানীয়রা জানান, তেল কম দেওয়া নিয়ে দোকান মালিক লিটন এর সাথে ডিলারের সাথে কথা-কাটাকাটি হয়েছে।

তবে টাকা ছিনতাই হয়েছে এরকম কোন ঘটনা আমাদের সামনে ঘটেনি। বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, তুষার নামে এক তৈল ব্যবসায়ীর টাকা ও তেল ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি।

তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ-২৭/০৩/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD