মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বিএনপিতে পদ পেলেন আওয়ামীলীগ নেতা, খুশিতে খাশি কেটে ভুঁড়িভোজ

বিএনপিতে পদ পেলেন আওয়ামীলীগ নেতা, খুশিতে খাশি কেটে ভুঁড়িভোজ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিএনপির পদ পেয়েছেন এনামুল হাসান শিকদার নামে এক ব্যক্তি এই আনন্দে তিনি তিনটি খাশি জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে। জানা গেছে, এনামুল হাসান শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচাতো ভাই নেছার উদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

এছাড়া, তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয়। দীরঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল, সালিশ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানান, এনামুল হাসান শিকদার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

বরং, ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালিয়েছেন। এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ পাওয়ার পর ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন এনামুল হাসান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।

এনামুলকে সদস্যপদ দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে সদস্য করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত আমার জানা ছিল না।

তারিখ-২১/০৩/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD